মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,২৩৬
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত ছিলেন। আমরা সম্প্রদায়ের নিকট যখন পৌঁছলাম তখন আবদুর রহমান ইবনু আওফ(রাঃ) লোকেদের এক রাকআত পড়ানো শেষ করেছেন মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অনুভব করে তিনি পেছনে সরে যেতে উদ্যোগী হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত (নামায/নামাজ) পড়ে শেষ করতে ইশারা করেন। (সালাত শেষে) তিনি বলেনঃ তুমি উত্তম কাজ করেছো। তুমি এমনটই করবে।