মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,২৩৮
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে নিক্ষিপ্ত হলে তাঁর ডান পার্শ্বদেশ আহত হয়। আমরা তাঁকে দেখতে গেলাম। সালাতের ওয়াক্ত হয়ে গেলে তিনি বসা অবস্থায় আমাদের সালাত (নামায/নামাজ) পড়ান এবং আমরাও তাঁর পেছনে বসা অবস্থায় সালাত পড়ি। তিনি সালাত শেষ করে বলেন: ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য। তিনি যখন তাকবীর বলেন, তোমরাও তাকবীর বলো, তিনি যখন রুকূ করেন, তোমরাও রুকূ করো, তিনি যখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলেন, তোমরা বলো, রববানা ওয়া লাকাল হাম্দ। তিনি যখন সিজদা করেন, তোমরাও সিজদা করা এবং তিনি যখন বসা অবস্থায় সালাত পড়েন, তোমরাও সকলে বসা অবস্থায় সালাত পড়ো।