মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৩০৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন (ঈদের মাঠে) মহিলাদের নিয়ে যাওয়ার নির্দেশ দেন। উম্মু আতিয়্যা(রাঃ) বলেন, আমরা বললাম, তাদের কারো যদি চাঁদর না থাকে, তার ব্যাপারে আপনার কী মত? তিনি বলেনঃ তার বোন নিজ চাঁদর থেকে তাকে পরাবে।