মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৩১০
তিনি বলেন, আমি এক ব্যক্তিকে যায়দ ইবনু আকরাম (রাঃ) এর নিকট জিজ্ঞেস করতে শুনেছিঃ একই দিন দু ঈদে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে উপস্থিত ছিলেন? তিনি বলেন, হ্যাঁ। সে বললো, তিনি কিভাবে কী করতেন? যায়দ (রাঃ) বলেন, তিনি ঈদের সালাত (নামায/নামাজ) পড়ার পর জুমুআহর সালাতের ব্যাপারে অবকাশ দিতেন। অতঃপর যার ইচ্ছা হতো সে জুমুআহর সালাত আদায় করতো।