মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫১০
ইসমাঈল ইবনু আবূ খালিদ (রহ.) বলেন, আমি ’আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) কে বললাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পুত্র ইবরাহীমকে দেখেছেন? তিনি বলেন, সে শিশুকালেই মারা যায়। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পর যদি কারো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার (আল্লাহর) সিদ্ধান্ত থাকতো তাহলে তাঁর পুত্র জীবিত থাকতো। কিন্তু তাঁর পরে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই।