Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫১২

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

হুসাইন ইবনু ’আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র কাসিম ইন্তিকাল করলে খাদীজা (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! কাসিমের জন্য পর্যাপ্ত দুধ রয়েছে, আল্লাহ্ যদি তাকে দুধ পানের মেয়াদ পর্যন্ত জীবিত রাখতেন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার দুধ পানের মেয়াদ জান্নাতে পূর্ণ করা হবে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমি তা জানাতে পারলে তার ব্যাপারে শান্ত্বনা লাভ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি চাইলে আমি আল্লাহর নিকট দু’আ করি, তিনি তোমাকে তার শব্দ শুনাবেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! বরং আমি আল্লাহ্ ও তাঁর রাসূলকে বিশ্বাস করি।

ছবি বানান