মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৩৩
তিনি বলেন, এক কৃষ্ণকায় মহিলা মসজিদে নববীতে ঝাড়ু দিতো। সে রাতের বেলা মারা গেলো (এবং রাতেই দাফন করা হলো) এবং ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তার মৃত্যুর সংবাদ দেয়া হলো। তিনি বলেনঃ তোমরা কেন আমাকে তার সম্পর্কে জানাওনি? অতঃপর তিনি তার সাহাবীগণকে নিয়ে রওয়ানা হলেন এবং তার কবরের পাশে দাঁড়িয়ে তাকবীর দিয়ে সালাত পড়েন এবং তার জন্য দু’আ করেন। লোকেরাও তাঁর পিছনে দাঁড়িয়ে (সালাতে অংশগ্রহণ করেন)। অতঃপর তিনি ফিরে আসেন।