মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৩৫
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তোমাদের ভাই নাজাশী ইনতিকাল করেছেন। অতএব তোমরা তার জানাযার সালাত পড়ো। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আমরা তাঁর পিছনে দাঁড়িয়ে জানাযার নাময পড়লাম। অবশ্যি আমি ছিলাম দ্বিতীয় কাতারে। তিনি (মোক্তাদীদের) দু’ কাতারে সারিবদ্ধ করে তার জানাযার সালাত পড়েন।