Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৫৩

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, আমি ইবনু ’উমার (রাঃ)-এর সাথে এক জানাযায় উপস্থিত ছিলাম। তিনি কবরে লাশ রাখার সময় বলেন, ’’বিসমিল্লাহি ওয়া পসিাবীলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ’’। কবরের উপর মাটি সমান করে দেওয়ার সময় তিনি বলেন, ’’হে আল্লাহ্! তাকে শয়তান ও কবরের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ্! তার পার্শ্বদেশ থেকে মাটি সরিয়ে দিন এবং তার রূহ উঠিয়ে নিন এবং সন্তুষ্টির সাথে তাকে সাক্ষাত দান করুন’’। আমি বললাম, হে ইবনু ’উমার! আপনি কি এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, না আপনার নিজের থেকে বলেছেন? তিনি বলেন, আমি সামর্থ্য রাখি, তবে আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।

ছবি বানান