মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৭৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে মহিলাদের বসা দেখতে পান। তিনি জিজ্ঞেস করেনঃ তোমরা কেন বসে আছো? তারা বললেন, আমরা লাশের অপেক্ষা করছি। তিনি বলেনঃ তোমরা কি লাশের গোসল করাবে? তারা বললেন, না। তিনি বলেনঃ তোমরা কি লাশ বহন করবে? তারা বললেন, না। তিনি বলেনঃ যারা লাশ কবরে রাখবে তাদের সাথে তোমরাও কি লাশ কবরে রাখবে? তারা বললেন, না তিনি বলেনঃ তোমরা ফিরে যাও, তোমাদের জন্য গুনাহ ব্যতীত কোন সওয়াব নাই।