Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৮৭

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযায় উপস্থিত ছিলেন। ’উমার (রাঃ) এক মহিলাকে (কাঁদতে) দেখে ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে ’উমার! তাকে ছেড়ে দাও। কেননা অশ্রু বর্ষণকারী, দেহ-মন বেদনাক্লিষ্ট এবং প্রতিশ্রুত সময় নিকটবর্তী। ১/১৫৮৭ (১) আবূ বকর বিন আবূ শায়বাহ-আফফান, হাম্মাদ বিন সালামাহ-হিশাম বিন ’উরওয়াহ, ওয়াহাব বিন কায়সান-মুহাম্মাদ বিন আমর বিন আত্বা-সালামাহ বিন আযরাক্ব আবূ হুরাইরাহ থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

ছবি বানান