Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৫৯৪

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেয়া হয়, যখন তারা বলেঃ হে আমাদের বাহুদ্বয়, হে আমাদের ভরণপোষণের সংস্থানকারী, হে আমাদের সাহায্যকারী, হে আমাদের পাহাড়সম পরমাত্মীয় ইত্যাদি। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি এরূপ ছিলে? তুমি কি এরূপ ছিলে? আসীদ (রাঃ) বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ্! আল্লাহ্ মহাপবিত্র। নিশ্চয় আল্লাহ্ বলেছেনঃ ’’কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না’’ (সূরা ফাতিরঃ ১৮)। রাবী বলেন, তোমার জন্য দুঃখ হয়। আমি তোমার নিকট আবূ মূসা (রাঃ)-এর সূত্রে হাদীস বর্ণনা করছি এবং তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তুমি কি মনে করো, আবূ মূসা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উপর মিথ্যা আরোপ করেছেন অথবা তুমি কি মনে করো, আমি আবূ মূসা (রাঃ)-এর উপর মিথ্যারোপ করছি?

ছবি বানান