মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১৭৯
তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বলেনঃ তোমরা কি ঠিক দুপুরে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে বাধাগ্রস্ত হও? আমরা বললাম, না। তিনি আবার বলেনঃ পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে তোমাদের চাঁদ দেখতে কি অসুবিধা হয়? তারা বলেন, না। তিনি বলেনঃ ঐ দুটি দেখতে তোমাদের যেমন কোন কষ্ট হয় না, তদ্রূপ তাঁর দর্শন লাভেও তোমাদের কোন কষ্ট হবে না।