মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৮১০
তিনি এবং ’উমার ইবনুল খাত্তাব (রাঃ) একদিন যাকাত সম্পর্কে আলোচনা করেন। ’উমার (রাঃ) বলেন, তুমি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যাকাতের মাল আত্মসাৎ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলতে শুনোনিঃ কেউ যদি যাকাতের একটি উট বা একটি ছাগল আত্মসাৎ করে, তবে তাকে ক্বিয়ামতের দিন তা বহনরত অবস্থায় হাযির করা হবে। রাবী বলেন, ’আবদুল্লাহ ইবনু উনাইস (রাঃ) বললেন, হ্যাঁ শুনেছি।