মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৮৩৫
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান-খয়রাত করার নির্দেশ দিলেন। ’আবদুল্লাহ্ (রাঃ)-এর স্ত্রী যয়নব (রাঃ) বললেন, আমার দরিদ্র স্বামী এবং আমার ভাইয়ের কয়েকটি ইয়াতীম সন্তান রয়েছে। আমি সব সময় তাদের জন্য আমার এই এই পরিমাণ সম্পদ ব্যয় করে আসছি। তাদেরকে আমার যাকাত দেয়া যাবে কি? তিনি বলেনঃ হ্যাঁ। রাবী বলেন, যয়নব (রাঃ) কুটিরশিল্প উৎপাদন করে উপার্জন করতেন।