মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৮৯১
তাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, সে এক মহিলাকে বিবাহ করার পর তার সাথে সহবাস ও মাহর ধার্য করার পূর্বে মারা গেছে। রাবী বলেন, ’আবদুল্লাহ্ (রাঃ) বললেন, সেই মহিলা মাহর পাবে, মীরাসও পাবে এবং তাকে ইদ্দাতও পালন করতে হবে। মাকিল ইবনু সিনান আল-আশজাঈ (রাঃ) বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি বিরওয়া বিনতে ওয়াশিকের ক্ষেত্রেও এরূপ ফয়সালা দিয়েছেন।