মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৯৫৭
তিনি বলেন, সাফিয়্যা (রাঃ) প্রথমে দিহ্য়া আল-কালবী (রাঃ)-এর ভাগে পড়েছিলেন। পরে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধীনে আসেন। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন এবং তাকে দাসত্বমুক্ত করাকে তার মাহর গণ্য করেন। অধস্তন রাবী হাম্মাদ বলেন, আবদুল আযীয (রহ.) ছাবিত (রহ.)-কে বললেন, হে আবূ মুহাম্মাদ! আপনি কী আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা (রাঃ)-কে কি মাহর দিয়েছিলেন? আনাস (রাঃ) বলেন, তার দাসত্ব মুক্তিই ছিল তার মাহর।