Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ১,৯৭৩

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

কোন কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা বিনতে হুয়াই (রাঃ)-এর উপর অসন্তুষ্ট হলে তিনি (সাফিয়্যা) বলেন, হে ’আয়িশাহ! তুমি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার প্রতি সন্তুষ্ট করে দিবে? আমি আমার পালার দিনটি তোমাকে দিবো। ’আয়িশাহ্ (রাঃ) বলেন, হ্যাঁ। এরপর তিনি জাফরান রংয়ে রঞ্জিত তার একটি ওড়না নিলেন এবং তাতে পানি ছিটিয়ে দিলেন, যাতে এর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে বসলে তিনি বলেনঃ হে ’আয়িশাহ! তুমি আমার নিকট থেকে সরে যাও। এটা তোমার পালার দিন নয়। ’আয়িশাহ্ (রাঃ) বলেন, এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন। তিনি তাঁকে ব্যাপারটি খুলে বলেন। তাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা (রাঃ)-এর প্রতি সন্তুষ্ট হয়ে যান।

ছবি বানান