মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২,১৭০
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলামাসা ও মুনাবাযা নিষিদ্ধ করেছেন। অধস্তন রাবী সাহলের বর্ণনায় আরো আছে যে, সুফিয়ান বলেছেন, ’মুলামাসা’ এই যে, ’’ক্রেতা পণ্য হাত দিয়ে স্পর্শ করলেই তা ক্রয় করা বাধ্যতামূলক হয়ে যায়, সে তা স্বচক্ষে না দেখলেও’’। আর ’মুনাবাযা’ হলো এরূপ বলা যে, ’’তোমার হাতের বস্তু আমার দিকে নিক্ষেপ করো এবং আমি আমার হাতের বস্তু তোমার দিকে নিক্ষেপ করবো’’ (এভাবে ক্রয়-বিক্রয় অনুষ্ঠান)।