মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২,২৬০
তিনি বলেন, আমি একথা বলতে বলতে সামনে অগ্রসর হলাম, কে রৌপ্য মুদ্রা বদল করবে? তালহা ইবনে উবাইদুল্লাহ (রাঃ) তখন উমার ইবনুল খাত্তাব (রাঃ) -এর নিকট উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদেরকে তোমার সোনা দেখাও এবং (কিছুক্ষণ পর) আমাদের নিকট এসো। আমাদের কোষাধ্যক্ষ এসে গেলেই (তোমাকে তোমার প্রাপ্য) রূপা দিয়ে দিবো। তখন উমার (রাঃ) বলেন কক্ষনো নয়, আল্লাহর শপথ! হয় এখনই তুমি তাকে রৌপ্য মুদ্রা দিয়ে দাও, নতুবা তার সোনা তাকে ফেরত দাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নগদ আদান-প্রদান না হলে সোনার সাথে রূপার বিনিময়ে সুদ হবে।