মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২,২৯৮
তিনি বলেন, আমি গুবার গোত্রের আববাদ ইবনে গুরাহবীল (রাঃ) কে বলতে শুনেছিঃ এক বছর আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে আমি মদীনায় চলে এলাম। আমি মদীনার কোন এক ফলের বাগানে পৌঁছে এক ছড়া শস্যবীজ নিয়ে তা থেকে ছিঁড়ে কিছু আহার করলাম এবং কিছু আমার চাদরে বেঁধে নিলাম। বাগানের মালিক এসে আমাকে মারধর করলো এবং আমার চাদরখানা কেড়ে নিলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বিষয়টি তাঁকে অবহিত করলাম। তিনি মালিককে বলেনঃ সে তো দুর্ভিক্ষপীড়িত ছিল, কেন তুমি তাকে আহার করাওনি? আর সে তো ছিল মূর্খ, কেন তুমি তাকে শিখাওনি? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মালিককে তার চাদর ফেরতদানের নির্দেশ দিলে সে তা ফেরত দেয় এবং তিনি তাকে এক ওয়াসাক বা অর্ধ ওয়াসাক খাদ্যদ্রব্য প্রদানেরও নির্দেশ দেন।