মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২,৩৯৭
তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ! খায়বারের আমি যে এক শত অংশ জমি পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান-খয়রাত করার সংকল্প করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি মূল সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো। অধস্তন রাবী ইবনে আবূ উমার (রাঃ) বলেন, আমি এ হাদীস আমার কিতাবের অন্য এক স্থানে নিম্নোক্ত সনদসূত্রে পেয়েছিঃ সুফিয়া আবদুল্লাহ নাফে-ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রাঃ) বললেন ... উক্ত হাদীসের অনুরূপ।