মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২৪১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ তার (মৃত্যুর) পরে যা কিছু রেখে যায়, তার মধ্যে তিনটি জিনিস কল্যাণকরঃ সৎকর্মপরায়ণ সন্তান, যে তার জন্য দুআ করে, সদাকায়ে জারিয়া যার সাওয়াব তার কাছে পৌঁছে এবং এমন জ্ঞান যা তার মৃত্যুর পরও কাজে লাগানো যায়। ৩/২৪১ (১) আবূল হাসান- আবূ হাতিম-মুহাম্মাদ ইবনু ইয়াযীদ ইবনু সিনান রাহাবী-তার পিতা ইয়াযীদ ইবনু সিনান-যায়দ ইবনু আবূ উনাইসাহ-ফুলাইহ্ ইবনু সুলাইমান-যায়দ ইবনু আসলাম-আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদাহ-তার পিতা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি (পূর্বোক্ত) (২৪১ নং) হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।