মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২৭
ইবন তাউস (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা হাদীস মুখস্থ করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেই হাদীস মুখস্থ করা হতো। কিন্তু এখন তোমরা প্রতিটি কষ্টকর ও আরামদায়ক স্থানে (পর্যালোচনা ব্যতীত) উঠতে শুরু করেছ। তোমাদের জন্য আফসোস হয়।