Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২,৮৪৮

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, আশজাআ গোত্রের এক ব্যক্তি খায়বারে যুদ্ধের দিন মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তোমার সাথীর নামায পড়ো। লোকেদের নিকট বিষয়টি খুব খারাপ লাগলো এবং এর কারণে তাদের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি তা দেখে বলেনঃ তোমাদের সাথী আল্লাহর রাস্তায় আত্মসাৎ করেছে। যায়েদ (রাঃ) বলেন, তারা তার মালপত্র তালাশ করলে তার মধ্যে ইহূদীদের দু’ দিরহাম মূল্যের আংটির পাথর বা মণি পাওয়া গেল।

ছবি বানান