মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ২৯৪
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কুলি করা, নাকের ছিদ্রপথে পানি পৌঁছানো, মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা, আঙ্গুলের সংযোগ স্থলগুলো ধৌত করা, শৌচ করা, খতনা করা ইত্যাদি মানব স্বভাবের অন্তর্ভুক্ত। ৩/২৯৪ (১) জাফর ইবনু আহমাদ ইবনু উমার-আফফান ইবনু মুসলিম-হাম্মাদ ইবনু সালামা-আলী ইবনু যায়েদ (রহঃ) থেকে উপর্যুক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।