মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩০৬
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রের ময়লা-আবর্জনার নিকট পৌঁছে তথায় দাঁড়িয়ে পেশাব করেন। ২/৩০৬ (১) শুবাহ (রহঃ) বলেন, আসিম (রহঃ) সে সময় এ হাদীস মুগীরাহ -এর সূত্রে বর্ণনা করেন। আমাশ (রহঃ) আবূ ওয়ায়িল (রহঃ)-এর সূত্রে হুযাইফাহ থেকে বর্ণনা করেছেন, কিন্তু আসিম তা ভুলে যান। এরপর আমি মানসূর (রহঃ)-কে জিজ্ঞেস করলে তিনিও সেটি আবূ ওয়ায়িল (রহঃ)-এর সূত্রে হুযাইফাহ থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের ময়লা-আর্বনার স্তূপের নিকট পৌঁছে দাঁড়িয়ে পেশাব করেন।