Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩০৯

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন। ৩/৩০৯ (১) ইবনু মাজাহ (রহঃ) বলেন, আবূ আবদুল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াযীদ (রহঃ)-কে বলতে শুনেছি, আমি আহমাদ ইবনু আবদুল্লাহ আল-মাখযূমীকে বলতে শুনেছি: সুফ্ইয়ান সাওরী (রহঃ) আয়িশাহ (রাঃ) এর এ হাদীস আমি তাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতে দেখেছি বর্ণনা করলে এক ব্যাক্তি বললো, একজন পুরুষ এ ব্যাপারে তার তুলনায় অধিক জ্ঞাত। আহমাদ ইবনু আবদুর রহমান (রহঃ) বলেন, দাঁড়িয়ে পেশাব করা ছিল আরবদের অভ্যাস। তুমি কি আবদুর রহমান ইবনু হাসানা (রহঃ)-এর বর্ণিত হাদীসে দেখোনি, যাতে তিনি বলেছেন, তিনি মহিলাদের মত বসেই পেশাব করেন? এটা সহীহ হাদীসের অন্তর্ভুক্ত।

ছবি বানান