Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩২৩

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তাঁর পায়খানায় ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয়ে বসতে দেখেছি। ঈসা (রহঃ) বলেন, আমি বিষয়টি শাবী (রহঃ)-কে বললে তিনি বলেন, ইবনু উমার ও আবূ হুরায়রা সত্য বলেছেন। আবূ হুরায়রা (রাঃ)-এর উক্তি উন্মুক্ত ময়দানের বেলায় প্রযোজ্যঃ (পায়খানা-পেশাবে) কেউ ক্বিবলা (কিবলা/কেবলা)হর দিকে মুখ করবে না এবং ক্বিবলা (কিবলা/কেবলা)হ্কে পিছনেও রাখবে না। আর ইবনু উমার (রাঃ) এর উক্তি প্রাচীর ঘেরা পায়খানা গৃহের বেলায় প্রযোজ্যঃ সেখানে কোন ক্বিবলা (কিবলা/কেবলা)হ নাই। সেখানে তুমি যে দিকে ইচ্ছা মুখ ফিরিয়ে (পায়খানা পেশাব) করতে পারো। ২/৩২৩ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, উবাঈদুল্লাহ ইবনু মূসা (রহঃ) এই সানাদ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান