Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩,২৪১

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ভুনা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) এনে তাঁর সামনে পরিবেশন করা হলে তিনি তা খাওয়ার জন্য হাত বাড়ালেন। তাঁর নিকটে উপস্থিত এক ব্যক্তি বললো, এটা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) এর গোশত। তিনি নিজের হাত তুলে নিলেন। খালিদ (রাঃ) তঁকে জিজ্ঞাসা করেন, দব্ব কি হারাম? তিনি বলেন, না, কিন্তু তা আমার এলকার প্রাণী নয়। তাই এটাতে আমার রুচি হয় না। খালিদ (রাঃ) হাত বাড়িয়ে তা নিলেন এবং আহার করলেন। আর রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে দেখলেন।

ছবি বানান