মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩,২৮৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার অথবা তাঁর সামনের খাবার তুলে রাখার পর তিনি বলতেনঃ ’’আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তায়্যিবান মুবারাকান গাইরা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুসতাগনান আনহু রববানা’’ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অসংখ্য প্রশংসা ও কৃতজ্ঞতা পবিত্র ও প্রাচুর্যময় সত্তার জন্য। তিনি সবার জন্য যথেষ্ট, তিনি কখনও পৃথক হন না। তাঁর অমুখাপেক্ষী হওয়া যায় না,আমাদের রব)।