মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩,৫২৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জ্বর ও যাবতীয় ব্যথার ঝাড়ফুঁকের জন্য এ দোয়া শিক্ষা দিতেনঃ ’’বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আজীম মিন শাররি ইরকিন নায্ আরিন ওয়া মিন শাররি হাররিন নার’’ (মহামহিম আল্লাহর নামে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, রক্তচাপে ফুলে উঠা শিরার অনিষ্ট থেকে এবং আগুনের তাপের অনিষ্ট থেকে)। আবূ আমের (রাঃ) বলেন, সবার বিপরীতে আমি ’ইয়াআর’ শব্দটি বলে থাকি। ২/৩৫২৬(১)। আবদুর রহমান ইবনে ইবরাহীম দিমাশকী-ইবনে আবূ ফুদাইক- ইবরাহীম ইবনে ইসমাঈল-দাইদ ইবনুল হুসাইুইবরিমা-ইবনে আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তার শব্দ হলোঃ ’’মিন শাররি ইরকিন ইয়াআর’’।