মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩,৫৯৪
তিনি বলেন, আমি ইবনে উমার (রাঃ) কে রেশমী বস্ত্রের প্রান্তযুক্ত একটি পাগড়ি ক্রয় করতে দেখলাম। অতঃপর তিনি কাঁচি আনিয়ে তা কেটে ফেলেন। আমি আসমা (রাঃ)-র নিকট প্রবেশ করে বিষয়টি তার নিকট উল্লেখ করলাম। তিনি বলেন, আবদুল্লাহর জন্য দুঃখ হয়। হে মেয়ে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জুববাটা নিয়ে এসো। সে জুববাটি নিয়ে আসলো, যার দাই হাতা, গলা ও বুকে রেশমের ’ফিতা’ লাগানো ছিল।