মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৩৬৭
তিনি ছিলেন আবূ ক্বাতাদাহ -এর পুত্রবধূ। তিনি আবূ ক্বাতাদাহ -এর উযূ (ওজু/অজু/অযু)র পানি ঢেলে দেন। তখন একটি বিড়াল এসে সেই পানি পান করে। আবূ ক্বাতাদাহ পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন এবং আমি তার দিকে তাকাতে লাগলাম। তিনি বলেন, হে ভাতিজী! তুমি কি বিস্ময়বোধ করছো! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বিড়াল অপবিত্র নয়। এটা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী।