Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৪০০

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিললাহ বলেনি তার উযূ হয়নি। ৪/৪০০ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, ঈসা (উবায়স) ইবনু মারহূম আল-কাত্তার, আবদুল মুহাইমিন ইবনু আব্বাস (রহঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। যে ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরূদ পড়েনি তার সালাত এবং যে ব্যাক্তি আনসারদের ভালোবাসে না তার সালাত হয় না।

ছবি বানান