মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৪৬২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আলাইহিস সালাম) আমাকে উযূ (ওজু/অজু/অযু) করার পদ্ধতি শিখিয়েছেন। তিনি আমাকে আমার কাপড়ের নিচে পানি ছিটানোর নির্দেশ দিয়েছেন, উযূ করার পর পেশাব বের হওয়ার সন্দেহ থেকে বাঁচার জন্য। ২/৪৬২(১)। আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, (পুনরায়) আবদুল্লাহ ইবনু ইউসুফ আত-তিন্নীসী, ইবনু লাহীআহ (রহঃ) থেকে এ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।