Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৪৯০

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আমি ওয়ালীদ অথবা আবদুল মালিকের সামনে রাতের খাবার পেশ করলাম। ইত্যবসরে সালাতের ওয়াক্ত হয়ে গেলে আমি উযূ (ওজু/অজু/অযু) করতে উঠে দাঁড়ালাম। তখন জাফার ইবনু আমর ইবনু উমাইয়্যাহ (রহঃ) বলেন, আমি আমার পিতার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পাকানো খাদ্য গ্রহণের পর সালাত আদায় করেন কিন্তু উযূ করেননি। আলী ইবনু আবদুল্লাহ ইবনু আব্বাস বলেন, আমিও আমার পিতার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনিও তাই করেছেন।

ছবি বানান