মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৫১৭
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জঙ্গলের কুয়ার পানি সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি, যা থেকে হিংস্র প্রাণী ও গৃহপালিত পশু পানি পান করে এবং তাতে নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পানি দু কুল্লা পরিমাণ হলে তাকে কোন কিছুই অপবিত্র করে না। ১/৫১৭ (১) আমর ইবনু রাফি, আবদুল্লাহ ইবনু মুবারাক, মুহাম্মাদ ইবনু ইসহাক, মুহাম্মাদ ইবনু জাফার, উবাঈদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।