মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৫৪৬
তিনি সা’দ ইবনু মালিক (রাঃ) কে চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) করতে দেখে বলেন, আপনারাও এটা করছেন! এরপর তারা উভয়ে উমার (রাঃ) এর এর নিকট একত্র হলেন। সা’দ(রাঃ) উমার(রাঃ) কে বলেন, আমার এই ভাতিজাকে চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ(মাসেহ) সম্পর্কে ফতওয়া দিন। উমার(রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে থাকাকালে আমাদের চামড়ার মোজার উপর মাসহ(মাসেহ) করতাম। আমরা একে আপত্তিকর দেখতে পাইনি। ইবনু উমার(রাঃ) বলেন, আর যদি সে পায়খানা সেরে আসে? তিনি বলেন, হ্যাঁ (সে ক্ষেত্রেও)।