Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৫৬৯

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

এক ব্যাক্তি উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর নিকট এসে বললো, আমি অপবিত্র হয়েছি, কিন্তু পানি পাচ্ছি না (এখন কী করি)? উমার বলেন, তুমি সালাত আদায় কর না। আম্মার ইবনু ইয়াসির (রাঃ) বলেন, হে আমীরুল মুমিনীন! আপনার কি স্মরণ আছে, আমি ও আপনি যখন এক যুদ্ধাভিযানে যোগদান করেছিলাম, আমরা অপবিত্র হয়ে পড়লাম, কিন্তু পানি পাইনি? তখন আপনি সালাত আদায় করেননি, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি করি, অতঃপর সালাত আদায় করি। এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হয়ে তাঁর নিকট ঐ ঘটনা বর্ণনা করি। তিনি বলেনঃ এটাই তোমার জন্য যথেষ্ট, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দু হাত দিয়ে মাটিতে আঘাত করার পর তাতে ফুঁ দেন, তারপর দু হাত দিয়ে তাঁর মুখমন্ডল ও উভয় হাত মাসহ(মাসেহ) করেন।

ছবি বানান