Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৭০৯

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

আবূ মাহযূরা তাকে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযানের ঊনিশটি এবং ইকামতের সতেরটি বাক্য শিক্ষা দিয়েছেন। আযানের বাক্যগুলো হলঃ আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান; আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নেই (২বার); আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসুল (২ বার), সালাতের দিকে এসো (২বার), কল্যানের দিকে এসো (২বার), আল্লাহ্‌ মহান (২ বার), আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নেই (১বার) ইকামতের সতেরটি বাক্য হলঃ আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান; আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নেই (২বার); আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসুল (২ বার), সালাতের দিকে এসো (২ বার), কল্যানের দিকে এসো (২ বার), সালাত কায়েম হয়েছে (২ বার) আল্লাহ্‌ মহান (২ বার), আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নেই (১বার)

ছবি বানান