মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৭১১
আবূ জুহাইফা (রাঃ) বলেন, আমি আল-আবতাহ্ (মিনা) নামক উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তিনি তখন একটি লাল তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। বিলাল বেরিয়ে এসে আযান দিলেন। আযান দেয়ার সময় তিনি এদিক-সেদিক তার মুখ ফিরান এবং তার দু কানের ছিদ্রে তার দু আঙ্গুল প্রবিষ্ট করান।