মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৭৫৩
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! সর্বপ্রথম কোন মাসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেনঃ মাসজিদুল হারাম। রাবী বলেন, আমি আবার বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ তারপর মাসজিদুল আকসা। আমি জিজ্ঞেস করলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বলেনঃ চল্লিশ বছরের। এখন তোমার জন্য সমগ্র পৃথিবীই মাসজিদ। অতএব যেখানেই তোমার সালাতের ওয়াক্ত হয়, সেখানেই তুমি সালাত আদায় করতে পারো।