মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৭৭৬
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ আমি কি তোমাদের এমন জিনিসের কথা বলে দিবো না, যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহরাশি ক্ষমা করবেন এবং সওয়াবের পরিধিও বাড়িয়ে দিবেন? তারা বলেন, হ্যাঁ, হে আল্লাহ্র রাসূল! তিনি বলেনঃ কষ্টের সময় পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করা, মাসজিদসমূহের দিকে বেশি বেশি কদম রাখা এবং এক সালাতের পর অপর সালাতের অপেক্ষায় থাকা।