মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৭৯২
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, আমি বৃদ্ধ ও অন্ধ, আমার বসতিও দূরে এবং আমার সাহায্যকারী কোন পরিচালকও নেই। সুতরাং আপনি কি (আমাকে জামাআতে হাযির না হওয়ার ব্যাপারে) অবকাশ (অনুমতি) দিবেন? তিনি বলেনঃ তুমি কি আযান শুনতে পাও? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেনঃ আমি তোমার জন্য অবকাশ পাচ্ছি না।