Alhashorহাদীস সম্ভার
মা

ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৮৮১

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি (উবাঈদুল্লাহ্) বলেন, আমি আমার পিতার সঙ্গে নামিরা এলাকায় এক সমতল ভূমিতে ছিলাম। আমাদের নিকট দিয়ে কতক আরোহী অতিক্রম করে এবং তারা রাস্তার এক প্রান্তে তাদের উট বসায়। আমার পিতা আমাকে বলেন, তুমি তোমার বকরীর পালের সাথে থাকো যাবত না আমি তাদের জিজ্ঞেস করে আসি যে, তারা কারা। রাবী বলেন, এরপর তিনি বেরিয়ে গেলেন এবং আমিও তার কাছে পৌঁছলাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যবসরে সালাতের ওয়াক্ত হল। আমি তাদের সাথে সালাত পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদা্ করেছেন, আমি তাঁর দু বগলের শুভ্রতার দিকে দৃষ্টিপাত করেছি। ২/২৮২(২) মুহাম্মাদ ইবনু বাশার, আবদুর রহমান ইবনু মাহ্দী, সফওয়ান ইবনু ঈসা ও আবূ দাঊদ, দাঊদ ইবনু কায়স, উবাঈদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু আকরাম, তার পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

ছবি বানান