মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৯৪৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামাহ -এর ঘরে সালাত পড়ছিলেন। আবদুল্লাহ অথবা উমার ইবনু আবূ সালামাহ তাঁর সামনে দিয়ে যেতে উদ্যত হলে তাঁর হাত দিয়ে ইশারা করলে তিনি ফিরে যান। তারপর যয়নব বিনতে উম্মু সালামাহ যেতে চাইলে তাকেও তিনি হাতের ইশারায় নিষেধ করেন, কিন্তু তিনি অতিক্রম করে চলে যান। রাসূলুরলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বলেনঃ নারীরা (পুরুষের উপর) বিজয়ী।