মা
ইবনে মাজাহ শরীফ - হাদীস নং ৯৭৯
তিনি বলেন, আমি ও আমার এক সঙ্গী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলাম। যখন আমরা ফিরে যেতে মনস্থ করলাম, তখন তিনি আমাদের বলেনঃ সালাতের ওয়াক্ত উপস্থিত হলে তোমরা আযান দিবে, অতঃপর ইকামত দিবে এবং তোমাদের দুজনের মধ্যে বয়োজ্যেষ্ঠজন তোমাদের ইমামতি করবে।