Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০০২

প্রায় ২ মিনিট · ১৫৮ শব্দ

তিনি বলেন, আমি মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তখন তিনি আবতাহ নামক স্থানে লাল চামড়ার তাবুতে অবস্থান করছিলেন। বিলাল (রাঃ) তার উযূর পানি নিয়ে বের হলেন, অতঃপর কেউ অবশিষ্ট পানি পেল আর কেউ অন্যের নিকট থেকে পানির ছিটা নিল। আবূ জুহায়ফা (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাঁদর গায়ে দিয়ে বের হলেন। আমি যেন এখনও তাঁর পায়ের গোছাদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি। তিনি উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং বিলাল (রাঃ) আযান দিলেন। আমি দেখেছিলাম তিনিحَىَّ عَلَى الصَّلاَةِ এবংحَىَّ عَلَى الْفَلاَحِ বলার সময় এদিক-ওদিক অর্থাৎ ডানে ও বামে মুখ ফিরাচ্ছেন। অতঃপর তার জন্য অগ্রভাগে লৌহযুক্ত ছোট যষ্টি (আনাযা) পুঁতে দেয়া হল। তিনি সামনে এগিয়ে গেলেন এবং যুহরের দু’রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তাঁর সামনে দিয়ে গাধা, কুকুর আসা-যাওয়া করছিল। তিনি তাদের বাধা দেননি। তারপর আসরের দু-রাকআত সালাত আদায় করলেন। এরূপে মদিনায় পৌছা পর্যন্ত তিনি দুই দুই রাক’আত সালাত আদায় করেছেন।

ছবি বানান