Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০১২

প্রায় ২ মিনিট · ২২২ শব্দ

তিনি বলেন, আমি ও আমার একজন সঙ্গী একটি নিয়ে আলোচনা করছিলাম। সহসা আবূ সালিহ আস-সাম্মান বলে উঠল, আমি আবূ সাঈদ (রাঃ) এর নিকট যা শুনেছি এবং দেখেছি, তা এখন তোমার নিকট বলব। আমি আবূ সাঈদ (রাঃ)-এর নিকট ছিলাম। তিনি একটি ’সুতরা’ সামনে রেখে শুক্রবার দিন সালাত (নামায/নামাজ) আদায় করছিলেন। ইত্যবসরে আবূ মু’আইয়ত গোত্রের একজন জওয়ান এসে উপস্থিত হলো এবং সম্মুখ দিয়ে যেতে চাইল। আবূ সাঈদ (রাঃ) তার বুকে হাত দিয়ে বাধা দিলেন। কিন্তু সে আবূ সাঈদ (রাঃ) এর সম্মুখ ছাড়া অন্য কোনও পথ পালনা। তাই সে পূনরায় যেতে চাইল। আবূ সাঈদ (রাঃ) এবার আরও জোরে তার বুকে ধাক্কা দিলেন। এবার সে ছবির মত দাঁড়িয়ে গেল এবং আবূ -সাঈদ (রাঃ) কে কটূক্তি করলেন। তারপর লোকজন ঠেলে বের হয়ে গেল এবং (মদিনার গভর্ণর) মারওয়ানের নিকট গিয়ে অভিযোগ দায়ের করল। আবূ সাঈদ (রাঃ)ও মারওয়ানের নিকটে প্রবেশ করলেন। তারপর মারওয়ান তাঁকে উদ্দেশ্য করে বলল, আপনি ও আপনার ভাতিজার মধ্যে কি ঘটেছে? সে তো এসে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আবূ সাঈদ (রাঃ) জওয়াব দিলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখন তোমাদের কেউ মানুষকে আড়াল করবার নিমিত্ত সুতরা রেখে সালাত আদায় করবে এবং কোনও ব্যাক্তি তার সম্মুখ দিয়ে যেতে চাইবে, সে যেন তার বুকে হাত দিয়ে বাধা দেয়। যদি সে না মানে, তবে তার সাথে লড়াই করবে। কেননা সে একটি শয়তান।

ছবি বানান